খোলা পিক-আপে করে পিকনিকে গিয়ে দুর্ঘটনায় নিহত ৫ শিক্ষার্থী

নেত্রকোনার দুর্গাপুরে খোলা মিনি পিকাপে (মলমগাড়ি) করে পিকনিকে গিয়ে সাউন্ডবক্স বাজিয়ে ফেরার পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে দুর্গাপুর উপজেলার কালামার্কেট এলাকায় এই ঘটনা ঘটেছে।

জানা যায়, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালীহর এ. মোতালেব বেগ দাখিল মাদ্রাসা ও ভোকেশনাল শাখা ও শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৪৬ শিক্ষার্থী শনিবার সকালে দুটি পিকাপভ্যানে করে দুর্গাপুর বিজয়পুর চিনামাটির পাহাড়ে পিকনিকে আসে। তাদের মাঝে বেশিরভাগই চপ্লতি এসএসসি সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল।

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে কালামার্কেট এলাকায় পিছনে থাকা পিকাপের সাথে সামনে থেকে আসা একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ৩ শিক্ষার্থী। হাসপাতালের নেয়ার পরে মারা যায় আরও ২ জন। আহত আরও ১০জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায় নি।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে বলে জানান দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর