র‌্যাবের অভিযানে নারী জঙ্গিসহ পাঁচ জঙ্গি গ্রেফতার

ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাাঁচ জঙ্গিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত ১০ টা থেকে শনিবার ভোর ০৪ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল।

এসময় তাদের কাছ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জঙ্গিরা হলেন, ঝালকাঠি জেলার অলিউল ইসলাম ওরফে সম্রাট (২৩), গোপালগঞ্জ জেলারা মোঃ মোয়াজ্জিম মিয়া ওরফে আল্লাহর গোলাম (২০), দিনাজপুর জেলার মোঃ সবুজ হোসেন ওরফে এবাজ উদ্দিন (২৬), চাঁদপুর জেলার আরিফুল হক ওরফে হৃদয় (২০) ও ঢাকার রাশিদা ওরফে ইনশাআল্লাহ আমি মুজাহিদা (৩৩)।

শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্যাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত জঙ্গিরা কথিত খেলাফত প্রতিষ্ঠায় যারা বাধা প্রদান কওে তাদের ওপর আকষ্মিক আক্রমন করে টার্গেট কিলিং করে থাকে।

তারা এন্ড্রয়েড বা ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন প্রটেক্টিভ অ্যাপস ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করতো। এছাড়াও এসব অ্যাপসের মাধ্যমে গোপন গ্রুপ তৈরী করে বিভিন্ন উগ্রবাদী তথ্য, বই, ব্লগ ও উগ্রবাদী উৎসাহমূলক ভিডিও আপলোড করতো।

গ্রেফতারকৃত পাঁচ জঙ্গিসহ তাদের ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ দেশের বিভিন্ন জেলায় সদস্য ও চাঁদা সংগ্রহ করতো। এর ধারাবাহিকতায় ঢাকার আশুলিয়ার কাঠগড় এলাকায় গোপন মিটিংয়ের মাধ্যমে একত্রিত হওয়ার চেষ্টা করে। গোপন সংবাদেও ভিত্তিতে র‌্যাব গ্রেফতারকৃত চার যুবককে সেখান থেকে গ্রেফতার করে। এসময় কয়েকজন পালিয়ে যায়।

পরে গ্রেফতারকৃত চারজনের দেয়া তথ্যের ভিত্তিতে ধামরাই থেকে নারী জঙ্গি রাশিদা ওরফে হুমায়রাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব। এছাড়াও পলাতক জঙ্গিদের গ্রেফতারের জন্য র‌্যাব তৎপর রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর