নারী ব্যবসা, মাদক ও জালটাকা সরবরাহের অভিযোগে আটক বিতর্কিত নরসিংদী যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক পাপিয়া চৌধুরীকে গ্রেফতারের পর রিমান্ডে নেয়ায় বের হচ্ছে চাঞ্চল্যকর সব তথ্য। সামাজিক যগাযোগ মাধ্যমে ছড়িইয়ে পড়া বিভিন্ন ভিডিওর মাধ্যমে এখন পাপিয়া হচ্ছে ‘টক অব দ্য কান্ট্রি’।
ভাইরাল হওয়া এসব ভিডিও ও ছবিতে পাপিয়ার হাতে বাহারিও কিছু ট্যাটু দেখা যায়। পাপিহার ডান হাতে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার ছবি রয়েছে। বাঁ হাতে আছে এক দেবীর ছবি। তার স্বামীসহ নরসিংদীর অনেক তরুণ তরুণির হাতেই শোভা পায় একই রকম ট্যাটু। এইসব তরুণ তরুণির সবাই পাপিয়ার পাপের রাজ্যের সৈন্য।
ট্যাটুগুলোর বিচিত্রসব ছবির মাঝে একটাতে ইংরেজিতে ‘কেএমসি’ লেখা আছে। এই ট্যাটুর মাধ্যমে পাপিয়া নিজের দলকে সবার থেকে আলাদা করে চিহ্নিত করেছে।
পাপিয়ার হাতে থাকা এইসব ট্যাটুর অর্থ জানতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছে। নরসিংদীর মানুষজন এই ট্যাটুর সাথে পরিচিত। যারা নিজের হাতে এই ট্যাটু ধারন করে তাদেরকে বলে হয় “কেএমসি” বাহিনি।
‘কেএমসি’ দিয়ে বুঝানো হয় মুসলিম মনীষী খাজা মইনুদ্দিন চিশতিকে। ট্যাটুধারিরা সবাই নিজেকে খাজা মইনুদ্দিন চিশতির ভক্ত বলে দাবি করলেও বাস্তবে এর ছিটেফোটাও তাদের মাঝে লক্ষ্য করা যায়নি।
এই বাহিনী নরসিংদী শহরে পাপের রাজ্য কায়েম করে অবাধে বিচরন করতো বলে জানা গেছে।
বার্তাবাজার/এসজে