মুসলমানের বিয়ের কার্ডে দেবতার ছবি

হিন্দু-মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বার্তা অভিনব উপায়ে সবার মাঝে ছড়িয়ে দিলেন ভারতের উত্তরপ্রদেশের মেরঠের হস্তিনাপুর এলাকার মোহাম্মদ সরাফত নামে এক ব্যক্তি।তিনি তার মেয়ের বিয়েতে যে কার্ড তৈরী করেছেন তা শহরের প্রত্যেক মানুষের মুখে মুখে ঘুরছে।

আগামী ৪ মার্চ বিয়ে মোহাম্মদ সরাফতের মেয়ে আসমা খাতুনের। কিছুদিন পরেই বিয়ে। তাই কার্ড দেওয়া শুরু করেছেন। আর কার্ড বিলি শুরু করতেই সবার নজরে এসেছে কার্ডের অভিনবত্ব। সেই বিয়ের নিমন্ত্রণের কার্ডে রয়েছে গণেশের ছবি। রয়েছে রাধা-কৃষ্ণের ছবি। সেইসঙ্গেই অবশ্য রয়েছে মুসলিম রীতি মেনে চাঁদের ছবিও।

বিয়ের কার্ডের মধ্যে দিয়ে হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বের বার্তা দেওয়ার এই চেষ্টা সবার প্রসংশা পেয়েছে। তাতেই খুশি কনের বাবা। তার এই ভাবনা যে মানুষের ভালো লেগেছে তাতে তিনি খুব আনন্দিত। মোহাম্মদ সরাফতের মতে, তিনি এই কার্ড নিয়ে যাকেই নিমন্ত্রণ করেছেন তিনিই প্রসংশা করেছেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর