ফেসবুকে পাওয়া যাচ্ছে না পাপিয়ার আইডি

সম্প্রতি নারী ও মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া সুলতানা উরফে পিউ এখন দেশের আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দু। বর্তমানে ১৫ দিনের রিমান্ডে থাকা পাপিয়া ইতোমধ্যেই বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে আসছে। যা রীতিমত ভয় ধরিয়ে দিচ্ছে পাপিয়ার হাই প্রোফাইল খদ্দেরদের মনে।

দেশের মানুষের কাছে পাপিয়া এতটাই পরিচিত হয়ে গিয়েছিল যে, তার ব্যক্তিগত ফেসবুক আইডিটাও মাত্র ২ দিনে ফলোয়ার বানিয়ে ফেলে ৩০ হাজার! অতচ গ্রেফতারের দিনও তা ছিল মাত্র ২ হাজারে।

কিন্তু বর্তমানে খোঁজে পাওয়া যাচ্ছে না তার ইংরেজিতে লেখা পাপিয়া চৌধুরী (papiya chowdhury) ফেসবুক আইডিটা। যেটার কভার ফটোতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির সাথে তার করমর্দনরত একটা ছবি ছিল।

আইডিটার লিংক ছিল এটা www.facebook.com/papia.chowdhury.315 ।

কে বা কারা এই আইডিটা নিষ্ক্রিয় করেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে টেকনিক্যাল দক্ষতার মাধ্যমেই আইডিটা সরিয়ে নেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর