১ পরিক্ষার্থীর জন্য ৭ কর্মকর্তা!

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭ জন কর্মকর্তা মিলে একজন পরিক্ষার্থীর জন্য দায়িত্ব পালন করেছেন। নারায়নগঞ্জ বন্দর উপজেলার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে শনিবার (২৯শে ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে।

জানা যায়, মাদ্রসা বোর্ডের অধীনে গতকাল দাখিলের উচ্চতর গণিত পরিক্ষা অনুষ্ঠিত হয়। ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই বিষয়ে মাত্র একজণ পরিক্ষার্থী পরীক্ষা দিতে আসে। কিন্তু তার পরিক্ষা দেয়ার সময় কেন্দ্র সচিব, হল সুপার, একজন কক্ষ পরিদর্শকসহ ও ১ জন পুলিশ সদস্যসহ মোট ৭ জন কর্মকর্তা দায়িত্ব পালন করেন বইলে জানায় মাদ্রাসাটির কেন্দ্র সচিব মুহাম্মদ নূরুল হক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর