চিলাকাড়া রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাকুন্দিয়ার অন্যতম বিদ্যাপীঠ চিলাকাড়া রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসায় ২৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ চন্ডিপাশা ইউনিয়নের চিলাকাড়া এলাকার স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

চিলাকারা রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিয়া মোঃ ফেরদৌস।

ছবি- বার্তা বাজার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুদ্দীন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইব্রাহিম প্রমুখ।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীর সমাপনী ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ছবি- বার্তা বাজার।

অতিথিবৃন্দ শিক্ষার মানোন্নয়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের জন্য উৎসাহ প্রদান করেন ও সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা ও সুন্দরভাবে জাতি গড়ার কাজে নিজেকে নিয়েজিত রাখতে আশা ব্যক্ত করেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর