আওয়ামী লীগ করেনা এমন লোক খোঁজে বের করতেও দু’দিন লাগবে: নাসিম

র্বতমান সময়ে বঙ্গবন্ধুপ্রেমী ও জয় বাংলা বলা লোকের অভাব নেই। এটা কে বলে না– তা খুঁজে বের করতে গেলে দু’দিন লেগে যাবে, বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ নাসিম। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে চলচ্চিত্রকার আলমগীর কুমকুমে’র অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা জামাত বিএনপির চেয়েও ভয়ংকর এবং তাদের প্রতি সতর্ক থেকে তাদেরকে শাস্তি দেওয়াও দরকার বলে তিনি মনে করেন।

নাসিম বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের চেয়ে বিএনপি জামাত ভাল আছে। অনুপ্রবেশকারি ধান্ধাবাজরা খুব খারাপ। ওরা সুবিধা লুটতে এসেছে। এদেরকে দমন না করলে অদুর ভবিষ্যতে আওয়ামী লীগকে অনেক ভোগতে হবে।

নাসিম বলেন, বিএনপি-জামায়াত আর কী ভয়ংকর? তার চেয়ে বেশি ভয়ংকর আওয়ামী লীগে প্রবেশ করা সুবিধাবাদী ও ধান্ধাবাজরা। এদের রুখতে হবে। এদের রুখতে না পারলে ভবিষ্যতে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তারা দাবী করে আমার চেয়ে বড় আওয়ামী লীগার তারা হয়ে গিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর