নাটোর জেলার বনপাড়া খাদ্যগুদামে ভিক্ষা চাওয়ার কারনে আমিনা বেগম নামের এক বৃদ্ধা নারীকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে গুদামের দারোয়ানের বিরুদ্ধে। শনিবার (২৯ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটার পর স্থানীয়রা আহত আমিনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ আমিনুল ইসলাম জানায়, দুপুরে ভিক্ষার জন্য গুদামের গেইটে যায় আমিনা। তখন তাকে চলে যেতে বলে মোস্তাফা। ক্ষুদা তাড়িত আমিনা সেখান থেকে না গিয়ে ভিক্ষার আশায় দাড়ি থেকলে এক পর্যায়ে মোস্তাফা আমিনার পেটে লাথি মারেন। এবং তখন পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রথমিক চিকিৎসা দিয়ে নাটর সদর হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছেন।
বনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুর রহমান জানায়, বৃদ্ধাকে হাসপাতালে নেয়া হয়েছে। এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে।
বার্তাবাজার/এসজে