রাজধানীর দক্ষিনখানে ৫০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার -২
রাজধানীর দক্ষিনখান থেকে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে দক্ষিনখান থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন-মো:লাভলু হোসেন(২৮)ও মো:রাহাদ আহাম্মেদ(২৮)। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ বোতলফেন্সিডিল জব্দ করা হয়েছে।
দক্ষিনখান থানাধীন জয়নাল মার্কেট এলাকার জয়নাল কমপ্লেক্স এর সামনের পাকা রাস্তার উপর থেকে অদ্য শনিবার (২৯ফেব্রুয়ারি ) বিকাল আনুমানিক সাড়ে ৫টায় তাদেরকে গ্রেফতার করে দক্ষিনখান থানা পুলিশ। দক্ষিনখান থানার এস আইআসাদুজ্জামান (আসাদ) এর নেতৃত্বে একটি চৌকশ টিম অভিযানটি পরিচালনা করেন।বৃহত্তর উত্তরার উপ-পুলিশ কমিশনারজনাব নাবিদ কামাল শৈবালের নির্দেশক্রমে দীর্ঘদিন থেকে চিহ্নিত এই মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত এস আই আসাদুজ্জামান (আসাদ) বলেন, দীর্ঘদিন থেকে আসামীদ্বয় মাদক ব্যবসা করে আসছিল। অদ্যসকাল হতে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদেরকে বিশেষ নজরদারীতে রেখে বিকেল সাড়ে ৫টায় তাদেরকে গ্রেফতার করতেসক্ষম হই।
দক্ষিনখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামিম জানান- আমরা দক্ষিনখান থানাকেমাদকমুক্ত করতে জিরো টলারেন্স ঘোষণা করেছি।মাদক ব্যবসায়ী যত শক্তিশালী হোক না কেন আইনের চোখ ফাঁকি দিতে পারবেনা।মাদকের বিরুদ্ধে দক্ষিনখান থানা পুলিশ সদা তৎপর।
জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিনখান থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং-৪১ , তাং-২৯/০২/২০২০ইং।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-আসামীদ্বয়ের বাড়ি বরিশাল জেলার বাবুগজ্ঞের বাহেরচর ও রহমতপুর গ্রামে।
বার্তাবাজার/কেএ