নগরীর ২নং গেইট ট্রাফিক বক্সে বিস্ফোরণের কারণকে নাশকতার উদ্দেশ্যপ্রণোদিত বলে ধারণা করছে পুলিশ। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ৯টার দিকে নগরীর ষোলশহর ২নং গেটে অবস্থিত ট্র্যাফিক পুলিশ বক্সে ঘটে ভয়াবহ বিস্ফোরণ।
বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে ট্র্যাফিক সিগন্যাল ম্যানেজমেন্টে ব্যবহৃত অটোমেটেড মেশিন বিস্ফোরণকে ধারণা করা হলেও পুলিশের দাবি নাশকতার উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ বক্সে ঘটিত বিস্ফেরণের ঘটনায় অটোমেটেড ট্র্যাফিক ম্যানেজমেন্ট মেশিন বিস্ফোরণকে কারণ হিসেবে ধরা হলেও বাস্তবে তা হয়নি। কেননা, ঘটনাস্থল হতে বিস্ফোরক জাতীয় দ্রব্যের আলামত পাওয়া গেছে। সংগৃহিত আলামত পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিস্ফোরক ও বোমা বিশেষজ্ঞ টিম এসেছে। তাঁরা পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনে নিশ্চিত কারণ জানা যাবে।
উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাত নয়টার দিকে নগরীর ষোলশহরস্থ ২নং গেট চত্বরে ট্র্যাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ সদস্য দগ্ধ হন। দগ্ধ পুলিশ সদস্যদের মধ্যে একজনের শরীরের ৮ শতাংশ ও আরেকজনের ৭ শতাংশ অংশ ঝলসে গেছে বলে জানায় চমেক হাসপাতালের দায়িত্বরত ডাক্তার। তাঁরা বর্তমানে হাসপাতালের ৩৬ নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তাবাজার/কেএ