করোনাভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে পুরো বিশ্ব। চীনের উহান শহরকে নীরব বানিয়ে দিয়েছে ইতোমধ্যেই। সারা বিশ্বে লক্ষাধিক মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গিয়েছে প্রায় ৩ হাজার মানুষ।
এদিকে চীনের সীমান্তবর্তী উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার দেশের স্বাস্থ্য বিভাগকে করোনাভাইরাস ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা করার নির্দেশ দিয়েছেন।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার এক বৈঠকে তিনি বলেন, উত্তর কোরিয়ায় যদি করোনাভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে সবাইকে কঠিন সময় পার করতে হবে। ভোগ করতে হবে অমানবিক কষ্ট।
অবশ্য এখন পর্যন্ত উত্তর কোরিয়ায় সেইভাবে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। একজন সংক্রমিত পাওয়া গেলেও তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা যায়।
উত্তর কোরিয়ায় করোনার আক্রমন সেইভাবে না হলেও দক্ষিণ কোরিয়ায় সংক্রমনে রেকর্ড করা হয়ে গেছে। প্রায় ৩ হাজার আক্রান্তের মাঝে ১৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
বার্তাবাজারে/এসজে