শেখ হাসিনাকে ঘিরেই বাংলাদেশের মানুষের স্বপ্ন-এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, মুজিবর্ষে বাংলাদেশ হবে একটি উন্নত, সমৃদ্ধ দেশ। সেই লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলছেন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন।

বঙ্গবন্ধু বাংলাদেশের অস্তিত। আর জননেত্রী শেখ হাসিনা মানে উন্নয়ন ও অগ্রগতি। তাইতো জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে চলছেন। একারণেই জননেত্রী শেখ হাসিনাকে ঘিরেই বাংলাদেশের মানুষের স্বপ্ন।

আওয়ামী লীগ গণমানুষের দল বলেই সর্বত্র উন্নয়ন করে। আওয়ামী লীগ হাওয়া ভবনের দল নয়, লুটপাট করার দল নয়। নিতে নয়, দিতেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর কন্যা শেখ হা‌সিনা ক্ষমতায় থাক‌লে সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল ক্ষে‌ত্রে ব্যাপক উন্নয়ন হয়।

শনিবার (২৯ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ৮৫৯ কো‌টি টাকা ব্য‌য়ে শরীয়তপুর (ম‌নোহর বাজার)- ভেদরগঞ্জের ইব্রা‌হিমপুর ফে‌রিঘাট পর্যন্ত সড়ক (আর ৮৬০) উন্নয়ন প্রক‌ল্পের নির্মান কাজের শুভ উদ্ভোধন কালে বালার হাটে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক কাজী আবু তা‌হের, পু‌লিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, সড়ক ও জনপ‌থের তত্বাবধায়ক প্র‌কৌশলী ও প্র‌কল্প প‌রিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা সড়ক ও জনপ‌থের নির্বাহী প্রকৌশলী মো. সা‌জেদুর রহমান, উপ-বিভাগীয় প্র‌কৌশলী ওয়া‌হিদুজ্জামান, ভেদরগঞ্জ উপ‌জেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, স‌খিপুর থানা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও উপ‌জেলা প‌রিষদ
চেয়‌ারম্যান হুমায়ন কবীর মোল্লা প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর