গরমের সিজনে বিদ্যুৎ পানি ঠিকমত পেতেই দাম বাড়ানো হয়েছে: সেতুমন্ত্রী

আসন্ন গরমের সিজনে বিদ্যুৎ ব্যবস্থা নিরবচ্ছিন্ন করে প্রতিটা মানুষের কষ্ট লাগবে সরকার যেমন ভর্তুকি দিচ্ছে ঠিক তেমনি পানি সরবরাহ যাতে বিঘ্ন না ঘটে তার জন্যও সরকার ভর্তুকি দিচ্ছে। তাই ভবিষ্যতে জনগনের কষ্টের কথা চিন্তা করেই বিদ্যুৎ ও পানির দাম কিছুটা বাড়ানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

পাপিয়া প্রসঙ্গে তিনি বলেন,পাপিয়ার মতন নারিদের অপকর্ম করার পিছনে কারা কলকাঠি নাড়ছেন তাদেরেকেও সরকারের নজরদারিতে রাখা হয়েছে। কেউ ছাড় পাবে না। টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত এইসব দুষ্কৃতিকারীদের কাউকেই রেহাই দেয়া হবে না।

খালেদা জিয়ার জামিনের ব্যাপারে তিনি জানান, বিএনপি বিক্ষোভ করছের আদালতের বিরুদ্ধে। এটা সরকার কিংবা রাজনৈতিক কোনো নেতার বিরুদ্ধে না। কারণ এই রায় দিয়েছে আদালত কোনো ব্যক্তি কিংবা দল দেয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর