সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা’ শিরোনামে পেশাজীবি গাড়ি চালকদের নিয়ে বিআরটিএ’র (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর উদ্যোগে ও ইপসার(স্থায়ীত্ব উন্নয়নমূলক সংগঠন) সহযোগিতায় নগরীর বায়োজিদ থানাধীন এলাকায় অবস্থিত বিআরটিএ’র ট্রাক ডিপো ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শতাধিক পেশাজীবি গাড়ি চালকদের নিয়ে আয়োজিত সভায় সড়ক দুর্ঘটনা হ্রাসে চালকদের বিশেষ নীতিমালা অবহিত করণের পাশাপাশি পাবলিক পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন (সংশোধিত-২০১৩) সম্পর্কে চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধূমপানের ক্ষতিকর প্রভাব ও স্বাস্থ্য ক্ষতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক তীর্থ প্রতীম বড়ুয়া ও ইপসার মিডিয়া ম্যানেজার সৈয়দ মোহন উদ্দিন।

বক্তব্যে তাঁরা গাড়ি চালকদের ধীরে সুস্থে ট্র্যাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ প্রদান করেন এবং পাবলিক পরিবহনে ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরার মাধ্যমে গাড়ি চালকদের নিজেদের ও যাত্রীদের ধূমপান হতে বিরত রাখার ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর