“আমাদের আইন আছে কিন্তু ফাইন নেই”- আতিকুল ইসলাম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা সিটিতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না, যার যার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন তা না হলে ফাইন করা হবে।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে শনিবার বিকেল ৩টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর দেও সাথে নিয়ে সমাধিসৌধের বেদিতে পৃথক-পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ঢাকা মহানগর আওয়ামীলীগ উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস,এম, মান্নান কচি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য বাবুল আক্তার বাবলা, সাবেক শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক (ভারপ্রাপ্ত) সম্পাদক আব্দুল আলীম, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের (ভারপ্রাপ্ত) সভাপতি জাকির হোসেন বাবুল, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাকিব হাসান তরফদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,এফ,এম, নাসিম সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুৃ কামনা, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন সফল ও সার্থক করতে বিশেষ দোয়া ও মোনাজাতে সকলে অংশ নেন। এরপর মেয়র আতিকুল ইসলাম বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
বার্তাবাজার/কেএ