নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে (২৯ ফেব্রুয়ারী) ট্রেনে কাটা পড়ে রতন চন্দ্র শীল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রতন সৈয়দপুরের পোড়ারহাট এলাকার সুবল চন্দ্র শীলের ছেলে। স্থানীয়রা জানান, রাজশাহী-চিলাহাটিগামী তিতুমীর অন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুরের গোলাহাট রেল গেটের পৌঁছলে পারাপারের সময় কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা কায়কোবাদ জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর