মুন্সীগঞ্জে এপেক্স ক্লাব অব বিক্রমপুরের হুইল চেয়ার বিতরণ

মুন্সীগঞ্জে এপেক্স ক্লাব অব বিক্রমপুরের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মিলনায়তনে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির।

এপেক্স ক্লাব অব বিক্রমপুরের সভাপতি এপেক্সিয়ান সাইফুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এপেক্স. নজরুল ইসলামের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব বাংলাদেশ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ভূবন লাল ভারতী, আরএমও ডাঃ মৃদুল চন্দ্র দাস, সিনিয়র কনসালটেন্ট সার্জারি ডা. গোলাম মহিউদ্দিন, জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স ডা. উত্তম কুমার সাহা, জুনিয়র কনসালটেন্ট অ্যানেসথেসিয়া ডা. জোবায়ের ইসলাম, এপেক্স ক্লাব অব বিক্রমপুর ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্স গোলাম মাওলা তপন, এপেক্স ক্লাব অব বিক্রমপুর ফাউন্ডার সেক্রেটারি এপেক্স এড. জানে আলম প্রিন্স, প্রিমিয়ার ব্যাংক মুন্সীগঞ্জ শাখার ম্যানেজার এপে. সালেহ্উদ্দিন আহাম্মেদ, এপেক্স ক্লাব অব বিক্রমপুরের সিবার পরিচালক এড. মো. হোসেন শেখ, মুন্সীগঞ্জ জেলা আইনজীবি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এড. হালিম সরদার, মুন্সীগঞ্জ শ্রমিকলীগের শিল্পাঞ্চল শাখার সভাপতি আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মো. শরিফুল ইসলাম সনজীব, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার আহবায়ক মো. ইসরাদুল ইসলাম সোহেল, এড. আবু হানিফ হিরো, এড. আরফান সরকার, নিরাপদ সড়ক চাই টংগীবাড়ি উপজেলার সভাপতি মো. জামাল মন্ডল প্রমুখ। এছাড়াও এপেক্স ক্লাব অব বিক্রমপুরের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর