চীনের উহান থেকে ছাড়ানো নোভেল করোনা বিভিন্ন দেশ ছাড়িয়ে এবার আক্রমন করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) কাতারে প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে।
দ্য পেনিনসুলা কাতার নামের একটি গণমাধ্যম কাতারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, ৩৬ বছর বয়সী এক কাতারীয় নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে কাতারের স্বাস্থ্য মন্ত্রনালয় নিশ্চিত করেছে। সম্প্রতি ইরান থেকে সফর করে নিজ দেসে ফিরেছিল এই ব্যক্তি।
গত বৃহস্পতিবার ইরান থেকে বিশেষ বিমানে করে নিজ দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে আনে কাতার। এরপর কোয়ারেন্টাইনে রেখে পরীক্ষা করা হলে করোনা সংক্রমন ধরা পড়ে।
কমিউনিকেবল ডিজিস সেন্টার নামের হাসপাতালে সংক্রমিত ব্যক্তির চিকিৎসা চলছে।
বার্তাবাজার/এসজে