ঢাকা বার (আইনজীবী সমিতি) নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০ পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল দল। সভাপতি নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন ও সাধারন সম্পাদক হয়েছেন হোসেন আলী খান হাসান।
মোট ২৩ পদের এই নির্বাচনে বিএনপি ছিল নীল দলে ও আওয়ামী লীগ ছিল সাদা দলে। সভাপতি সাধারণ সম্পাদকসহ মোট ১০ পদে জয়লাভ করেছে নীল দল আর সহ-সভাপতিসহ মোট ১৩ পদে জিতেছে ক্ষমতাসীন দলের সমর্থিত সাদা দল।
কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ আল মামু ও দপ্তর সম্পাদক পদে এইচ এম মাসুম নীল দল থেকে নির্বাচিত হয়েছেন। নীল দল থেকে সদয়া
সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ছাড়াও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত নীল দলের প্রার্থী আবদুল আল মামুন ও অফিস সম্পাদক নির্বাচিত হয়েছেন এইচ এম মাসুম।
এ ছাড়া নীল দলের আজহার উদ্দিন রিপন, কাজী আফরোজা সুলতানা, আবদুল বাসেত রাখী, তানভীর হাসান সোহেল, ইয়াছিন মিয়া এবং সাদেকুল ইসলাম ভূঁইয়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা দলের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুল কাদের । আর সহ-সভাপতি পদে ইমাম হোসেন মঞ্জু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক পদে সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, পাঠাগার সম্পাদক পদে মো. আতাউর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা আক্তার রীতা, ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম সুমন এবং সমাজকল্যাণ সম্পাদক পদে শায়লা পারভিন পিয়া নির্বাচিত হয়েছেন।
এ এইচ এম শফিকুল ইসলাম সোহাগ, মেহেদী হাসান মেরিন, রমজান আলী সরদার রানা, সাব্বির হোসেন এবং সাইফুল ইসলাম এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে সাদা দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
ঢাকা বারের এই নির্বাচনে গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে । এতে ৯ হাজার ২৯৯ জন সদস্য ভোট দিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শুরু হয় ভোট গণনা ।
বার্তাবাজার/এসজে