ঢাকার মুগদা এলাকায় ব্যাগ ধরে ছিনতাইকারী টান মারায় চলন্ত রিকশা থেকে পড়ে তারিন বেগম লিপি (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে মুগদার ইউনিক বাস কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে। মূমূর্ষাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সকাল ৭ টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
নিহত লিপির স্বামী সিলেট সদর উপজেলার গোলাম কিবরিয়া জানান, পরিবারের সবাই মিলে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রিকশায় করে কমলাপুর স্টেশনে যাচ্ছিলাম। স্টেশনের কাছাকাছি এলাকায় ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দেয়। তখন আমার স্ত্রী চলন্ত রিকশা থেকে পরে গিয়ে গুরুতর আহত হলে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান্থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
গত ২৪শে ফেব্রুয়ারি নিহত লিপি ও তাদের পরিবারের সবাই মিলে সবুজবাগ দক্ষিণ রাজারবাগ এলাকার বাসায় বেড়াতে আসে।
ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচাআর্জ বাচ্চু মিয়া জানান নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বার্তাবাজার/এসজে