জীবনসঙ্গী হিসাবে জুটি গড়লেন লাক্সতারকা মুমতাহিনা টয়া ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাওন। ঢাকার একটি কমিউনিটি সেন্টারে স্বল্পসংখ্যক কাছের বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। লিপ ইয়ারকে স্মরনীয় করে রাখতেই বিয়ের দিন হিসাবে তারা আজকের দিনটাকে বাচাই করেছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঘরোয়াভাবে টয়ার মেহেদী উৎসব করা হয়। সেখানে সাফা কবির, নায়ক সিয়ামের স্ত্রী অবন্তী, টয়া-শাওনের বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। শাওন ও টয়া খুব অল্প সময়ে কাছের বন্ধু হয়ে যায়। ২০১৯ সালের ডিসেম্বরে তারা ভারতে একটি ট্রেনিংয়ে গেলে সেখানে নিজেদের মাঝে বোঝাপড়াটা আরও ভাল হয়। এবং ধীরে ধীরে তারা চুড়ান্ত প্রনয়ের দিকে অগ্রসর হয়।
বিয়ের পরপরই বাংলাদেশেই কোনো একটা রিসোর্টে হানিমুন পর্ব সেরে ফেলবেন বলেও জানায় এই নবদম্পতি।
বার্তাবাজার/এসজে