তিতাসের মজিদপুর মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কুমিল্লার তিতাস উপজেলায় মজিদপুর মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হযেছে। আজ শনিবার সকালে একাডেমীর প্রাঙ্গনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একাডেমীর পরিচালক মো.মালেক মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালক ডা.সাইফ খান সফর, সিরাজুল ইসলাম ও মহসিনসহ একাডেমীর শিক্ষক- শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দ।
সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহন করে একাডেমীর শিক্ষার্থীরা। এসময় প্রতিটি ইভেন্টের প্রথম,দ্বিতৃয় ও তীতৃয় এই তিনটি স্তরের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বার্তাবাজার/কেএ