পৃথক সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া এলাকায় ট্রলির ধাক্কায় গণেশ দাস নামের এক কৃষক নিহত হন। অপরদিকে শনিবার দুপুর’ দু’টার দিকে সাতক্ষীরা পুলিশ সুপারের বাংলার সামনে বাসের ধাক্কায় নিহত হয়েছেন গোলাপ রহমান নামের একজন দিনমজুর।
নিহত গণেশ দাস সাতক্ষীরার তালা উপজেলার তেঘরিয়া গ্রামের দীপক দাসের ছেলে। গোলাপ রহমান সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামের দুর্লভ ঢালীর ছেলে। মৃতের স্বজনরা জানায়, শনিবার সকালে কৃষক গণেশ দাস (৪২) গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন।
এ সময় বালিয়া ব্রেইলি ব্রিজের কাছে বিপরীত দিক থেকে ইটবাহী একটি ট্রলি ধাক্কা দিলে তিনি গুরতর আহত হন। এলাকাবাসী গণেশ দাসককে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঢ়টনায় মারা যায় গনেশ দাসের গরুটি।
এদিকে, সাতক্ষীরা সরকারি কলেজের পাশে একটি বাড়ির মাটি কাটা কাজ শেষে বাড়ি যাওয়ার সময় শনিবার দুপুর দু’ টার দিকে শহরের এসপি বাংলার সামনে সাইকেলে রাস্তা পার হচ্ছিলেন পরানদহা গ্রামের গোলাপ রহমান(৫৫)।
এসময় খুলনা থেকে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহি মিনিবাস (খুলনা মেট্রো- জ- ১১-১৬৮৩) সাইকেল আরোহী গোলাপ রহমানকে ধাক্কা দিলে তিনি গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। তাদের দু’জনেরেই মরদহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল।
বার্তাবাজার/কেএ