চসিক নির্বাচনঃ বিএনপির ৩ কাউন্সিলর প্রার্থীর রদবদল

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত তিন কাউন্সিলর প্রার্থীর নাম পরিবর্তন করেছে মহানগর বিএনপির মনোনয়ন বোর্ড। মহানগর বিএনপির উচ্চ পদস্থ এক নেতা জানান, কোন প্রকার ভুল ত্রুটি বা বিশেষ কারণবশত কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল হওয়ার কথা ভেবে আগে থেকেই প্রতিটি ওয়ার্ডে দলীয় কাউন্সিলর প্রার্থীদের বিকল্পস্বরূপ অন্যান্য প্রার্থী ঠিক করা ছিল।

তাই প্রার্থী যাচাই-বাছাই কার্য্যক্রমে বিএনপির তিন কাউন্সিলর প্রার্থীর নির্বাচনে অংশগ্রহন নিয়ে প্রশ্ন দেখা দিলে তাঁদের পরিবর্তে আগাম প্রস্তুতি স্বরূপ পূর্বনির্ধারিত অপরাপর প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। তবে যাঁদের নাম বাতিল হয়েছে। তাঁদের নাম বাতিলের কারণ রাজনৈতিক কোন প্রতিহিংসা নয় বা নামের বানান, বয়স সংক্রান্ত ভুলকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহানগর মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ।

মহানগর বিএনপির পক্ষ হতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে যে তিনটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের নাম পরিবর্তন করা হয়। সে ৩টি ওয়ার্ড ও প্রার্থীরা হলেন- ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের পরিবর্তে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক মাসুম।

৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের মনোনীত প্রার্থী ৩২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশরের পরিবর্তে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ লেদু এবং ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পদক সাদেকুর রহমান রিপনের পরিবর্তে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর