মুজিববর্ষে ইবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) ইনভারমেন্টাল সায়েন্স এন্ড জিয়োগ্রাফী বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে বিভাগটি।

জানা যায়, এদিন সকালে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যাল চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। এসময় অতিথিবৃন্দ ঝাড়ুদিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যাল চত্বর পরিস্কারের মধ্যদিয়ে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার (ভারঃ) ড. মোঃ নওয়াব আলী খান, বিভাগীয় প্রভাষক মোঃ ইনজামুল হক, বিপুল রায় ও মোঃ আনিসুল কবীর, বিভাগীয় শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

বিভাগের শতাধিক শিক্ষার্থী ১২টি গ্রুপে বিভক্ত হয়ে পুরো ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্নতার মধ্যদিয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর