সিরাজদিখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ সিরাজদিখানে হাজী আবুবকর সিদ্দিক আর্দশ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বালুচর ইউনিয়ন কালিনগর গ্রামের হাজী আবুবকর সিদ্দিক আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুদ রঞ্জন রায় এর আয়োজনে সিনিয়র শিক্ষক আবুল কাসেম ও সহকারী শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের সভাপতি ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২০ উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ।
বার্তাবাজার/এমকে