দিল্লিতে সহিংসতার ঘটনায় ইবিতে মানববন্ধন

ভারতের দিল্লিতে সহিংসতার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভারতে সংখ্যালঘু নিরপরাধ মুসলমানদের উপর হামলা চালানো হচ্ছে। মসজিদ-মাদ্রাসা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধনে শিক্ষার্থীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা এই সাম্প্রদায়িক মোদিকে বাংলাদেশের মাটিতে চাই না। এসময় তাদের মোদি গো ব্যাক, উই ওয়ান্ট জাস্টিস, বয়কট মোদি প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর