সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় কৃষক নিহত

সাতক্ষীরার তালায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় গনেশ দাস (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার বালিয়া বেইলি ব্রীজের পাশে এই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি গরুও মারা যায়।
নিহত গনেশ দাস তালা উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষ্ণ দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, গনেশ দাস বাড়ী থেকে গরু নিয়ে বিলে কাজ করতে যাওয়ার সময় তালা উপজেলার বালিয়া বেইলি ব্রীজের পাশে পৌঁছালে পেছন দিক থেকে একটি ইট বোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় তার সাথে থাকা গরুটিও ঘটনাস্থলে মারা যায়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গ পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ইট বোঝাই ট্রলিটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর