বিলুপ্ত ছিটমহল গাড়াতিতে আইসিটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন
পঞ্চগড়ের সদর উপজেলার অন্তর্ভূক্ত সদ্য বিলুপ্ত গাড়াতি ছিটমহলে Digital service employment and training centre (D-set) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে মফিজার রহমান ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইসিটি প্রশিক্ষণ এবং অবকাঠামো স্হাপন কর্মসূচির অাওতায় বিলুপ্ত এ ছিটমহলে ৯০ লাখ টাকা ব্যয়ে এই ট্রেনিং সেন্টারটি নির্মাণ করা হচ্ছে। পরে এ উপলক্ষে মফিজার কলেজ মাঠে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় -০১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান,অতিরিক্ত সচিব প্রকল্প পরিচালক ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্প বিকর্ণ কুমার ঘোষ,পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো গোলাম রব্বানী, সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি (পঞ্চগড় ও নীলফামারী) এর সভাপতি মফিজার রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদ্য বিলুপ্ত ছিটমহলের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এবং সদ্য বিলুপ্ত এ ছিটমহলের নাগরিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ইতিমধ্যে আমরা লানিং এন্ড আর্নিং ডেভোলেপমেন্ট প্রজেক্টের মাধ্যমে ৪০ হাজার প্রশিক্ষণ প্রদান করব এই মুজিব বর্ষে এবং আমরা পঞ্চগড়ে ৫০০ তরুণ-তরুণীদের ট্রেনিং দেব।
আজকে আমাদের ডিজিটাল সার্ভিস ইপ্লোইমেন্ট সেন্টারের নির্মাণ কাজ শুরু করলাম, ইনশাআল্লাহ এই মুজিব বর্ষের মধ্যেই এই কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষিত তরুণ-তরুণীদের ৫০ দিনের ২০০ ঘন্টার ট্রেনিং দিয়ে তাদেরকে ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেট প্লেসে কাজ করার যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলব। তারা যেন নিজেরাই উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে ইনকাম করতে পারে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের করে যাওয়া চুক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় ছিটমহলের অধিবাসীরা ৬৮ বছরে বঞ্চনা ও বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছেন। এখন এখানকার যুবকদের কর্মসংস্হানের লক্ষ্যে ট্রেনিং সেন্টারটি গড়ে তোলা হচ্ছে।
বার্তাবাজার/এমকে