রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাড়ি নির্মাণের অভিযোগ
বগুড়া শেরপুরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাড়ি নির্মাণের জন্য এলাকাবাসী বাদী হয়ে উপজেলা চেয়ারম্যানের নিকট অভিযোগ প্রদান করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আনছার আলী নামের এক প্রভাবশালী ব্যাক্তি বাড়ি নির্মাণ করছে। এতে করে এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। যার ফলে এলাকার ভূক্তভোগী লোকজন বাদী হয়ে গত শুক্রবার শেরপুর উপজেলা চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাড়ি নির্মাণের প্রয়োজনীয় অনুমোদন না থাকায় নির্মাণ কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উপজেলা পরিষদ।
এলাকাবাসীরা জানান, আমরা কয়েক দফা বাড়ির মালিকের সাথে বৈঠক করেছি। এমনকি নির্মাণের প্রাথমিক খরচ বাবদ ব্যায়ের পনের হাজার টাকাও দিতে চেয়েছিলাম। বাড়িওয়ালা এতে রাজি হলেও পরবর্তীতে তিনি টাকা গ্রহণ করেননি।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। পরবর্তীতে উপজেলা পরিষদের অনুমতি পেলে কাজ করতে পারবে।
বার্তাবাজার/এমকে