৮ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

দেশের ৮ জেলা কুমিল্লা, সাতহ্মীরা, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, রাজশাহী, মানিকগঞ্জ, দিনাজপুর ও মৌলভীবাজারে আজ শনিবার(২৯ ফেব্রুয়ারি) সকাল থেকে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ঝিংলাতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়। আহত হয়েছেন আরও ২০ জন।

অন্যদিকে, সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুই পথচারি নিহত। নিহতদের একজন ট্রলি উল্টে ও অন্যজন বাস চাপায় মারা যান।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গাছের সাথে ধাক্কা লেগে মামুনুর রশিদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রাজশাহীর গোদাগাড়ীর কাদিপুর এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ ৭ জন নিহত হয়।

গোপালগঞ্জে রেল লাপাতা কুড়ানোর সময় ট্রেনের নিচে কাঁটা পড়ে অজ্ঞাত (৭৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাস চাপায় মাসুদ রানা জীবন (২৫) নামে আরেক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

দিনাজপুরের বিরামপুর-হাকিমপুর মহাসড়কে পিকনিক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মমিনুল ইসলাম নিহত হয়েছেন।

এবং মৌলভীবাজার-কুলাউড়া সড়কের লুহাইউনি চা বাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সাইফুল (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর