রাজশাহী চেম্বার ভবনে আগুন

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের সাততলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। চেম্বার ভবনের সাততলা ওই ফ্লোরে গ্রিন রিয়েল স্টেট কোম্পানির অফিসে লাগা আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ সকাল ৯টার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে রাজশাহী সদর দফতর থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে তাদের সঙ্গে যোগ দেয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর