বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৬

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ীর কাদিপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা নিহতরা হলেন, প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫), নগরীর দেবিশিংপাড়া এলাকার মোশাবেব আলী ওরফে আক্কাস (৪০), হাসনারা (৩৫), ৯ মাসের শিশু আদিব আল হাসান, মুনসেরা (৮), চাঁপাইনবাবগঞ্জে আশিয়া (৩০)। আরও একজনের পরিচয় পাওয়া যায়নি।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে প্রাইভেটকারটি রাজশাহী থেকে গোদাগাড়ীর একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

কাদিপুর এলাকায় আসার পর প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ ১১-৩২৬০) নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিন জন মারা যান। গুরুতর আহত এক শিশুসহ ৫ জনকে রামেক হাসপাতালে পাঠানো হলে আরও ৩ জন মারা যান। লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর