মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় বাস চাপায় মাসুদ রানা জীবন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কড়চাবাঁধা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ-এর সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন তিনি। পেশাগত দায়িত্ব পালনের জন্যই সকালে তিনি বাড়ি থেকে বের হন।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, মাসুদ রানা মোটরসাইকেল চালিয়ে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পিছন থেকে নীলাচল পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। নীলাচল পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর