লালমনিরহাটে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতীয় কাপড় ও পেঁয়াজ দহগ্রাম থেকে পাটগ্রামের উদ্দেশে ট্রলিতে করে নিয়ে যাওয়া সময় ১২ বান্ডিল কাপড় ও ৫০ বস্তা পেঁয়াজসহ তিন ট্রলি ও ২ চালককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়িতে চেকপোস্ট এলাকায় মালামালসহ তাদের আটক করা হয়।
এ সময় আটকরা হলেন, কুচলিবাড়ি ইউনিয়নের ললিতারহাট এলাকার মো. রফিকুল ইসলাম (২২)। পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ট্রলিচালক মো. খোরশেদ আলম (২৫) ও
পুলিশ বলেন, দহগ্রাম তিনবিঘা করিডোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতীয় কাপড় ও পেঁয়াজ দহগ্রাম থেকে পাটগ্রামের উদ্দেশে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় পানবাড়ি এলাকায় গেলে পুলিশ অবৈধভাবে আসা মালামালসহ ৩টি ট্রলিসহ দুই চালককে আটক করে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, আটক আসামিদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা হয়েছে। সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানা পুলিশের এসআই মিজানুর রহমান মিজান বলেন, গোপন সংবাদ পেয়ে ভোরে অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ ২ জনকে আটক করি।
বার্তাবাজার/এমকে