গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত বৃদ্ধার

গোপালগঞ্জে রেল লাইনের উপর গাছের পাতা কুড়ানোর সময় ট্রেনের নিচে কাঁটা পড়ে অজ্ঞাত (৭৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে কাশীয়ানী উপজেলার গোপালপুর রেল ক্রসিং-এর কাছে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুর রহমান বলেন, সকালে গোপালপুর রেল ক্রসিং-এর কাছে রেল লাইনের উপর গাছের পাতা কুড়াচ্ছিলেন ওই অজ্ঞাত বৃদ্ধা।

এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী “টুঙ্গিপাড়া এক্সপ্রেস” ট্রেনের নিচে কাঁটা পড়ে ওই বৃদ্ধা নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার কর।

তিনি আরো বলেন, ইতোমধ্যে রাজবাড়ী রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর