ডাকাতি করে পালানোর সময় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, আটক ২

ডাকাতি করে সিএনজি চালিত অটোরিকশায় পালানোর সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। এসময় আরও ২ ডাকাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ আহত হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের বোরতল গ্রামে এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার মডেল থানার (ওসি) আলমগীর হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, নাজিরাবাদ এলাকার আব্দুল খালেকের বাড়িতে ডাকাতি করে সিএনজি চালিত অটোরিকশায় পালানোর সময় পুলিশ তাদের পিছু নেয়।

এ সময় তারা কাগাবালা ইউনিয়নের বোরোতলা একালায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এক ডাকাত মারা যান। ঘটনাস্থল থেকে ডাকাতির মালামালসহ দেশীয় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় নিহত ডাকাতের নাম বুলু। তার বাড়ি সিলেটের ওসমানী নগর এলাকায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর