পাকিস্তানে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে একটি যাত্রীবাহী বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষে মারা গেছেন, অন্তত ৩০ জন। আহত হয়েছেন, কমপক্ষে ৮০ জন। এদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) রাতে সিন্ধুর সুক্কুর জেলার রোহরি রেল স্টেশনের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, স্টেশনের কাছে কান্ধরা রেল ক্রসিং অতিক্রম করছিলো পাঞ্জাবগামী একটি বাস। ওই সময় করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী পাকিস্তান এক্সপ্রেস ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়।

এতে দুমড়ে-মুচড়ে প্রায় দুশো ফুট দূরে ছিটকে পড়ে বাসটি। সংঘর্ষের তীব্রতা এতোই বেশি ছিল যে, বাসটি তিন টুকরা হয়ে ভেঙে যায়।
হতাহতদের সবাই বাসযাত্রী। আহতদের রোহরি ও শুক্কুর শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর