হাটহাজারী মাদরাসার সামনে অবস্থিত ডাক বাংলো চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ভারতে মুসলিম নির্যাতন ও মুজিবর্ষে নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলাম হাটহাজারী পৌরসভার ব্যবস্থাপনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভে ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে দলমত নির্বিশেষে যোগদান করার আহ্বান জানিয়েছেন হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী।
হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম উত্তরজেলার প্রচার সম্পাদক মাওলানা শফিউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর আল্লামা শাহ আহমদ শফী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
বার্তাবাজার/এমকে