রাজধানীর আমতলী এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সৈকত ওরফে সিপু (২০)। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বনানী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের বিস্তারিত পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বার্তা বাজার/ডব্লিও.এস