আজ শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা

আজ ২৯ ফেব্রুয়ারী। অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন। ভাষার মাস ফেব্রুয়ারি মাসজুড়ে চলা এই মেলা শেষ হবে আজ।

মেলা শেষ হওয়ার আগে দুইদিন সরকারি ছুটি। তাই শেষদিকে এসে বই কেনার পাঠক বেড়েছে কযেকগুণ; বলছেন লেখক প্রকাশকরা। আর পাঠকরা বলছেন, মাসব্যাপী বাছাই করা বইগুলোই মেলার শেষদিকে এসে সংগ্রহ করছেন তারা।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলার মাসব্যাপী আয়োজন। শেষদিকে এসে লেখক পাঠক আর প্রকাশক সমাবেশে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মেলা প্রাঙ্গন।

হাতে আর একদমই সময় না থাকায় পছন্দের বইটি সংগ্রহের শেষ সুযোগটা হাতছাড়া করতে চান না পাঠকরা। এদিকে, লেখকরা বলছেন, মাসজুড়ে মেলায় পাঠক সমাগম হলেও শেষের দিকে এসে বই কেনার পাঠক পাচ্ছেন তারা।

মেলার শেষ শুক্রবারে এসে সবচেয়ে বেশি বই বিক্রি হয়েছে দাবি করছেন প্রকাশকরা। তারা বলছেন, এবারের মেলায় বইয়ের বিক্রি নিয়ে তারা সন্তুষ্ট। মেলার শেষদিনে পাঠকের উপস্থিতি আর বইয়ের বিক্রি দুটোই বাড়বে বলে প্রত্যাশা করছেন লেখক- প্রকাশকরা।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর