হারলে বাদ সমীকরণে মাঠে নামছে নারী ক্রিকেট দল

বাংলাদেশের মানুষ যখন ঘুম থেকে উঠবে ঠিক তখনি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশের মেয়েরা। মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে এই ম্যাচটি। দুই হারে ইতোমধ্যেই পয়েন্ট তালিকার তলানিতে আছে বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে পাশের দেশ ভারতের কাছে ১৮ রানে হারে সালমার দল। এরপর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানের বিশাল ব্যবধানে হারে জাহানারা-রোমানারা। প্রথম ম্যাচে তুলনামূলক দাপট দেখালেও দ্বিতীয় ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি বাংলাদেশকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তাই কিছুটা হলেও দুশ্চিন্তায় থাকবে সালমাবাহিনী।

এদিকে এই ম্যাচে হারলে বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বাজবে বাংলাদেশের। ভারত ইতোমধ্যেই তিন ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে। সমান ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর