দিল্লির সহিংসতার কারণে তাদের সাথে সম্পর্ক বিসর্জন দেয়া যায় না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দিল্লিতে চলমান সহিংসতা ও সমস্যার কারনে ১৯৭১ সাল থেকে তাদের সাথে যে সম্পর্ক তা বিজর্সন দেয়া যায় না। এসময় ভারতের দিল্লিতে চলা সহিংসতাকে অভ্যন্তরীণ সমস্যা উল্লেখ করে তা দ্রুত সমাধানের আহব্বান জানান তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর হাতিরপুলে আয়োজিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণ মেনে নেবে এমন প্রত্যাশা ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌছানোর জন্য দাম বৃদ্ধি করা হয়েছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর