বাংলাদেশের চিকিৎসা সেবার ওপর কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আস্থা না রাখাকে চরম অপমানজনক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলে বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের চিকিৎসা সেবার ওপর আস্থা না রাখেন; তাহলে সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা কীভাবে আস্থা রাখবে? এটা বাংলাদেশের চিকিৎসা সেবা ও ডাক্তারদের জন্য অপমানজনক।’
চীফ হুইপ আরও বলেন বলেন, ‘চিকিৎসা একটি আস্থ ও বিশ্বাসের ব্যাপার। বাংলাদেশের হাজার হাজার মানুষ সুচিকিৎসা পাচ্ছেন। গতকাল (বৃহস্পতিবার) হাইকোর্টের একটি রায় আপনারা দেখেছেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা নিতে চান না। এটা বাংলাদেশের চিকিৎসা সেবা ও চিকিৎসকদের জন্য অপমানজনক।’
বার্তাবাজার/এসজে