এক সময় ছিলো ক্রিকেট মানেই যেন ভারত-পাকিস্তান যুদ্ধ। ক্রিকেট যুদ্ধ পরের কথা ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাবে দুদেশের ক্রিকেটারদেরও মুখ দেখাদেখি হয় না বললেই চলে।
এরমধ্যে এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আফ্রিদিদের দেশে ক্রিকেট ফেরাতে সে দেশে অনুষ্ঠিত হওয়ার কথা এমন কোনো টুর্নামেন্টই তারা বাইরে আয়োজন করতে কোনভাবেই রাজি হচ্ছে না।
কিন্তু পাকিস্তানের মাটিতে খেলতে যেতে কোনভাবেই রাজি হচ্ছে না ভারত। ভেন্যু পরিবর্তন না করলে এশিয়া কাপে না খেলারও ঘোষণা দেয় ভারত। শেষ পর্যন্ত সবকিছুর অবসান হল। ভারত-পাকিস্তান দুই দলই যাতে এশিয়া কাপে অংশ নিতে পারে সেজন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নেয়া হল।
চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা টি-২০ বিশ্বকাপের আসরটি। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে শেষ পর্যন্ত দুবাইকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
বার্তাবাজার/কেএ