কোনো বয়স্ক ও অসুস্থ নারীকে জামিন দিতে বাধ্য আদালত: মওদুদ

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আইনে উল্লেখ আছে কোনো বয়স্ক ও অসুস্থ নারীকে আদালত জামিন দিতে বাধ্য। কিন্তু বাংলাদেশের আদালত গিরিতর অসুস্থ খালেদা জিয়াকে মানবিক কারণেও মুক্তি দিতে রাজি নয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ’ কর্তৃক আয়জিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যদি কিছু একটা ঘটে যায়, কোনো অঘটন ঘটে তাহলে এর দায়ভার কে নিবে? অবশ্যই সরকারকেই নিতে হবে এই দায়ভার। কারন খালেদা জিয়া এখন রাজনৈতিক মামলায় বন্দি নাহলে উনি অনেক আগেই মুক্তি পেয়ে যেতেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলন সুধু মুখে মুখে করলেই হবেনা। আন্দোলনকে কার্যকর করতে হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর