সিরিয়ার ইদলিবে তুর্কি সেনাবাহিনীর চলমান অভিযানে ৩০৯ জন সিরীয় সৈন্য নিহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকারের বরাতে এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাক’র।
শুক্রবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হুলুসি আকার জনান, তুরস্কের সেনাঘাটির উপর আসাদ বাহিনীর হামলায় তুর্কি সেনা নিহত হয়। এর পর পরই ঘটনার প্রতিবাদে এ সেনা অভিযান পরিচালনা করা হয়।
এর আগে, বৃহস্পতিবার তুর্কি ঘাটির উপর আসাদ বাহিনীর বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত ও অনেকে আহত হয়।
বার্তা বাজার/ডব্লিও.এস