ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তৌহিদ ফকির (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বুড়াইচ এলাকায় মুসা মিয়ার বাড়ীর পাশের ব্রীজ থেকে তাকে গ্রেফতার করা হয়। তৌহিদ পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার পুতন্তীপাড়া গ্রামের মৃত আবুল ফকিরের ছেলে।
আলফাডাঙ্গা থানার এস আই (নিঃ) মো. শাহরিয়ার হোসেন রুবেল বার্তা বাাজারকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ তৌহিদকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বার্তা বাজার/ডব্লিও.এস