বৌ সাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা নামক গ্রামে বিয়ে বাড়িতে বৌ সাজানোকে কেন্দ্র করে ঝগড়ায় সংঘর্ষের ঘটনায় বরসহ ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত ৩ জনকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।

পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন বলেন, বর পক্ষের লোকজন খাওয়া পর্ব শেষ করে দ্রুত কনেকে সাজিয়ে দেয়ার অনুরোধ জানান। এ নিয়ে দুপক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কনে পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বরপক্ষের লোকদের মারপিট করে।

বরের ভাই আবুল কালাম জানান, মোংলা থেকে আমার ভাইকে বিয়ে করানোর উধ্যেশে এখানে এসেছি আমরা। মোংলা থেকে পাথরঘাটা যেতে ৭/৮ ঘন্টা লেগে যায় বলে আমরা আগে থেকেই কনে পক্ষকে বলে রেখেছিলাম যেন আমাদেরকে সন্ধার আগেই কনেসহ বিদায় দেয়। কিন্তু তারা দেরী করছিল বলে আমরা তাগাদা দেয়ায় ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা চালায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর